আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়াই কেমন হবে? নন্দীগ্রামের সভায় বললেন মমতা - The News Lion

আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়াই কেমন হবে? নন্দীগ্রামের সভায় বললেন মমতা




দি নিউজ লায়ন ;    নন্দীগ্রাম একটা স্যালুটের জায়গা। ভুলতে পারি নিজের নাম, কী করে ভুলবো নন্দীগ্রাম? এভাবেই নন্দীগ্রামের সভা থেকে নন্দীগ্রাম আবেগকে উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তীব্র জল্পনা উস্কে দিয়ে ঘোষনা দিয়ে দিলেন, একুশের বিধানসভা নির্বাচনে এমন হতে পারে আমি নন্দীগ্রাম থেকে ভোটে দাড়াতে পারি। কারণ, নন্দীগ্রাম আমার ভালোলাগার জায়গা।  এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


বলেন, সিপিএমের অত্যাচারের কথা ভোলার নয়। আর যারা কৃষক মেরে কৃষক প্রেম দেখাচ্ছে সেই বিজেপি কী বাংলা দখল করবে? তিনি এদিন শুভেন্দুর নাম না করে বলেন, রাজনীতিতে তিন ধরনের লোক থাকে। একদল  লোভী, একদল ভোগী আর একদল ত্যাগী। তাই কে কি করলো কোথায় গেলো আমাদের কিছু যায় আসে না। আপনারা ভালো থাকুন, যা ইচ্ছা তাই করুন তবে বিজেপি যদি বাংলা বিক্রি করতে আসে তবে তা আমি মেনে নেবো না। বিজেপি আজ সার্ভে রিপোর্ট পালটে দিচ্ছে বলেও তোপ দাগের মমতা। বিজেপি ফেক ভিডিও করে বলেও অভিযোগ করেন।  বলেন বিজেপির কিছু মালপোয়া ও দানাদার গ্রুপ আছে। তারা টাকা দিয়ে লালকে সাদা করে দেয়। 


এদিন নন্দীগ্রামের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন। বলেন, আমরা নন্দীগ্রাম মানুষের পাশে আছি। নন্দীগ্রামের শহীদ পরিবার বা মিসিং পরিবারকে মাসিক এক হাজার টাকা পেনশন পাওয়ার ব্যাবস্থা করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,  নন্দীগ্রামকে আমি খুব ভালোবাসি। আন্দোলনকে কখনও কেউ কখনও ভোলে না। নন্দীগ্রামের আন্দোলন ছিলো নন্দীগ্রাম মানুষের। 


নন্দীগ্রামে আমি বারবার আসবো। নন্দীগ্রাম আমার কাছে লাকি জায়গা। ২০২১ এর ভোটের লড়াই নন্দীগ্রাম থেকেই শুরু হলো। নন্দীগ্রাম সিটে একজন ভালো মানুষ দেবো। যিনি আপনাদের কাছে পড়ে থাকবেন। হয়তো আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়াই কেমন হবে? মনে রাখবেন  আমার ভালোবাসার জায়গা নন্দীগ্রাম।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.